http://raseltheborishaillya.blogspot.com/: কীভাবে শুরু করবেন আপনার ফ্রিল্যান্সিং জীবন? How t...

http://raseltheborishaillya.blogspot.com/: কীভাবে শুরু করবেন আপনার ফ্রিল্যান্সিং জীবন? How t...: কীভাবে শুরু করবেন আপনার ফ্রিল্যান্সিং জীবন?  How to start your freelancing life? আমরা চাকরীর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত প্রায়, চাকরী পাই...

কীভাবে শুরু করবেন আপনার ফ্রিল্যান্সিং জীবন? How to start your freelancing life?

কীভাবে শুরু করবেন আপনার ফ্রিল্যান্সিং জীবন?  How to start your freelancing life?


আমরা চাকরীর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত প্রায়, চাকরী পাই কিন্তু তা হয়তো আমাদের মনমতো  হয়না। আবার আমরা অনেকেই আছি একটু স্বাধীন চেতা!! বসের ঝাড়ি সহ্য হয় না।  আর এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের সামনে নতুন দুনিয়া খুলে গেছে । কিন্তু কোন পথে গেলে  সাফল্য আছে তা আমরা জানিনা।  ফ্রীল্যান্সিং মানে নিজের ইচ্ছা মত কাজ , কিন্তু এখানেও সমস্যা।  কোনটা করলে ভালো সাফল্য পাবো থাকে এই প্রশ্নও।আসুন জেনে নেই বিস্তারিত।https://www.google.com/

ব্লগ লিখে আয়


যেহেতু আমরা সবাই নতুন তাই আমাদের কোনো ধারণা নেই কি নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে নির্বাচন করতে হবে কোন কাজটা আপনি ভালো পারেন। যদি লেখালেখি ভালো লাগে তাহলে একটি ব্লগ/ওয়ার্ডপ্রেস আইডি খুলুন। ভালো ভালো কন্টেন্ট লিখে ফেলুন। তবে এর আগে আপনাকে জানতে হবে কি ধরণের লেখা মানুষ বেশি পড়ে, তাই আপনিও একটু দেখে নিতে পারেন অন্যান্ন কিছু ব্লগ আইডির পোষ্ট।

ফটোগ্রাফি


যদি আপনার একটা ক্যামেরা থাকে আর ভালো ছবিও তুলতে পারেন  তাহলে শুরু করে দিন আজই। মনে প্রশ্ন জাগতে  পারে ছবি তুলে কি হবে ?আপনার পছন্দের  ছবিগুলো কেনার জন্য আছে অনেক সাইট যাদের কাজই হলো ছবি ক্রয়-বিক্রয় করা। যেমন; 
১। iStock Photo ২। SmugMug ৩। Alamy  ৪। Stockxper  ৫। PhotoShelter ৬। Zenfolio এগুলো হলো প্রথম সারীর কিছু  সাইট ,এগুলো ছারাও আরো আছে।

 ডাটা এন্ট্রি


ডাটা  এন্ট্রি (Data Entry) হচ্ছে কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের ডাটা একটি স্থান/প্রোগ্রাম থেকে অন্য আরকটি স্থানে/প্রোগ্রামে প্রতিলিপি তৈরি করা। ডাটাগুলো হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা অথবা কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশীট ফাইলে সংরক্ষণ করা। এধরনের কাজগুলো একা বা দলগতভাবে সম্পন্ন করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার এবং ইন্টারনেটের সাধারণ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকে। ফলে যে কেউ এই ধরনের কাজ করে ঘরে বসেই বৈদিশিক মুদ্রা আয় করতে পারে।
বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায় এবং লেনদেনের নিশ্চয়তা দেয় এরকম সাইট হচ্ছে –.১।www.freelancer.com,.২।www.upwork.com,.৩।www.peopleperhour.com,.৪।www.fiverr.com। 

প্রুফ রিডিং

প্রুফ রিডিং হলো কোন বই বা পাণ্ডুলিপি মুদ্রণের পূর্বে ভুল সংশোধন করা। এর জন্য আপনাকে যে ভাষায় প্রুফ রিডার হবেন সে ভাষার বানানের উপর ভালো জ্ঞান রাখতে হবে। বাংলায়ও প্রুফ রিডার প্রয়োজন হয়। উপরের ডাটা এন্ট্রির সাইটগুলোতেই আপনি পেয়ে যাবেন প্রুফ রিডারের কাজ।

এফিলিয়েট মার্কেটিং


উইকিপিডিয়া এর তথ্য মতে, “Affiliate marketing is a marketing practice in which a business rewards one or more affiliates for each visitor or customer brought about by the affiliate’s marketing efforts” 

সহজ ভাবে বলা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিষয় যার মাধ্যমে প্রথমত আপনি কারো বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রমোট করবেন। এখন কোনো ভিজিটর যদি আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ঐ পণ্য বা সেবা কিনে থাকেন, তাহলে আপনি একটি নিদ্দিষ্ট পরিমান কমিশন পাবেন। এফিলিয়েট মার্কেটিং এর জন্য কিছু ভালো সাইট হলো; ১। www.amazon.com   ২। www.ebay.com     ৩। www.alibaba.com      .৪।www.clickbank.com
আর এই কমিশন আপনাকে দিবে আপনার মার্চেন্ট অর্থাৎ আপনি যার পণ্য বিক্রি করছেন তিনি ।
কমিশনের জন্য আপনাকে সব সময় পণ্য বিক্রি করতে হবে না, কারন বিভিন্ন রকম অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে যা আপনা কে বিভিন্ন ভাবে কমিশন দিবে । চলুন দেখে নেওয়া যাক আমরা কোন কোন উপায়ে কমিশন পেতে পারিঃ
  • Pay per Sale: এই প্রোগ্রামে বিক্রেতা আপনাকে কমিশন প্রদান করবে যখন কোন পণ্য আপনার মাধ্যমে বিক্রি হবে ।
  • Pay per Click: এই প্রোগ্রামে আপনি কমিশন পাবেন ক্রেতা বা ভিজিটর যখন আপনার অ্যাফিলিয়েট সাইট থেকে মার্চেন্ট সাইটে ভিজিট করবে, এখানে পণ্য বিক্রি হতে পারে বা নাও হতে পারে । শুধু মাত্র ভিজিটর ভিজিট করলেই আপনি কমিশন পাবেন ।
  • Pay per Lead: এই পদ্ধতি তেও আপনি কমিশন পাবেন । যখন ক্রেতা আপনার সাইট থেকে তাদের সাইটে গিয়ে তাদের দেওয়া Contact form পূরন করবে ।

  এছাড়াও আরোও অনেক কাজ আছে অনলাইনে, তবে সব কাজের মধ্যে তুলনামুলক ভাবে এই কাজ গুলো সহজ তাই  আপাতত এইগুলোর যেকনো একটা দিয়েই শুরু করতে পারেন আপনার ফ্রীল্যান্সিং জীবন।

অনলাইনে আয় করার কিছু টিপস

শুরুতেই কিছু কথাঃ

বর্তমানে আমাদের দেশের অবস্থা অনুযায়ী বেকারদের অবস্থা খুবই খারাপ, চাকরী খুজতে খুজতে জুতা শেষ অথচ চাকরীইতো হয়নাই!!। তাদের জন্য আশার খবর নিয়ে এলো অনলাইন। অবশ্য অনেক আগে থেকেই এই ক্ষেত্রটি চালু আছে।কিন্তু আমরা এর সাথে বেশিদিন আগে পরিচিত হইনাই। তো এখানে কাজ করা হয় মুলত নিজের সময় অনুযায়ী। পার্টটাইমও করা যায় আবার ফুলটাইমও করা যায়। যত সময় তত টাকা
কাজের কথাঃ
যেহেতু অনলাইন তাই এখানে সাইটের অভাব না।  কেউ আছে উপকারের ধান্দায় আর কেউ আছে ক্ষতির ধান্দায়।কোনো সাইটে কাজ করতে হবে মার্কেটিং এজেন্ট হিসেবে, আবার কোনো সাইটে কাজ করবেন নিজের ইচ্ছেমতো। যারা মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করেন তাদেরকে  বলা হয় এফিলিয়েট মার্কেটার। যারা নিজেদের ইচ্ছে মতো কাজ করেন তাদের বলা হয় ফ্রিল্যান্সার।

এফিলিয়েট মার্কেটিং এর জন্য বর্তমানে "এমাজন" সবচেয়ে জনপ্রিয়। তবে এখানে কাজ করার জন্য আপনার একটি ওয়েব সাইট থাকা লাগবে। তা না হলে মার্কেটিং এর পন্যের বিজ্ঞাপন কোথায় দিবেন!!! 
আর কিছু  সাইট আছে যেগুলো বর্তমান প্রোফেশনাল ফ্রিল্যান্সারদের কাছে বেশি গুরুত্বপুর্ণ এবং তারা এই সব সাইট ছাড়া অন্যকোনো সাইটে কাজ করেন না। তো চলুন জেনে নেই সেই সব প্রোফেশনাল সাইট গুলোর নাম;
১.আপওয়ার্ক (  upwork)
২.ট্রুল্যান্সার (Trulancer)
৩.ফ্রিল্যান্সার (Freelancer)
আরো কিছু সাইট আছে এই মুহুর্তে সেগুলোর নাম  মনে নেই।
আরো কিছু সাইট আছে যেই সব সাইটে আপনি সাইন আপ করে আপনার শখটাকেও ব্যাবহার করে নিতে পারেন ব্যাবসায় হিসেবে। এই ক্ষেত্রে জনপ্রিয় সাইট গুলো হলো;
১. ফটো মগ ( Photo Mug)
২.ফটো বাকেট ( Photo bucket)
৩.ফটো গ্যালারি (photo gallary)
সহ আরো কিছু সাইট। 

শেষে কিছু কথাঃ
অনলাইনে কাজ করতে হলে সর্ব প্রথম আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম প্রথম কাজ পেতে দেরি হতে পারে, তাই বলে হাল ছেড়ে দিলে চলবেনা। আর হাতে কিছু টাকা থাকলে অবশ্যই কোনো আইটি এক্সপার্টের কাছ কিছু কাজ শিখে নিবেন যারা অনলাইনের এইসব কাজগুলো শেখায়। 

হারকিউলিস

 হারকিউলিস কে আবার চাই,  ধর্ষণের বিচার চেয়ে লাভ নাই, ইজ্জত এখানে টাকায় বিক্রি হয়, ধর্ষক ফুলেল মালা গলায় জড়ায়, অসহায় মেয়েটি করেছিলো অভিমান, দ...