হারকিউলিস

 হারকিউলিস কে আবার চাই, 

ধর্ষণের বিচার চেয়ে লাভ নাই,

ইজ্জত এখানে টাকায় বিক্রি হয়,

ধর্ষক ফুলেল মালা গলায় জড়ায়,

অসহায় মেয়েটি করেছিলো অভিমান,

দুই চুমুক বিষে তা করলো সমাধান,

ধর্ষক খুঁজেফেরে নতুন নতুন চামড়া,

সব কিছু দেখেও নির্বাক আমরা,

আজ সে কাল ও আমার কেউ হয়না, 

চোখ দিয়ে দেখি সব, বিবেকটা জাগেনা,

ফিরে এসো হারকিউলিস আরেকটিবার,

করে দাও নিজের মতো ধর্ষণের বিচার,

সমাজের পশুগুলো হয়ে যাক নিঃশ্বেষ,

পুরুষের উপর ফিরে আসুক বিশ্বাস।

হারকিউলিস

 হারকিউলিস কে আবার চাই,  ধর্ষণের বিচার চেয়ে লাভ নাই, ইজ্জত এখানে টাকায় বিক্রি হয়, ধর্ষক ফুলেল মালা গলায় জড়ায়, অসহায় মেয়েটি করেছিলো অভিমান, দ...